গাজীপুরে প্রথম বিভাগ ফুটবল লিগের উদ্বোধন
গাজীপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ-২০২১-২২-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ মার্চ) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বাধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য নুরুল ইসলাম নুরু, গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র অ্যাড. আয়েশা আক্তার, ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু, ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, গাজীপুর প্রেসক্লাবের সাধরণ সম্পাদক রাহিম সরকার, কোষাধ্যক্ষ আবিদ হোসেন বুলবুল প্রমুখ।
উদ্বোধক মো. আসাদুর রহমান কিরণ জানান, আমরা গর্বিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল দায়িত্ব নেয়ার পর ক্রীড়া জগতে বিভিন্ন ইতিহাস সৃষ্টি হয়েছে। মহামারী করোনাকালেও তিনি স্টেডিয়াম নির্ণানসহ খেলাধুলাকে বেগবান করার সার্বিক কার্যক্রম চালিয়েছেন। গাজীপুর স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া জানান, উদ্বোধনী দিনে হাড়িনাল পঞ্চপাড়া একাদশ ও পশ্চিম জয়দেবপুর একাদশের মধ্যে খেলা অুষ্ঠিত হয়। এ লিগে ১১টি দল দুটি গ্রুপে অংশ নেবে। একটি গ্রুপে ৬টি এবং অন্যটিতে ৫টি টিম অংশ নেবে।
এমএসএম / জামান
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
Link Copied