গোবিন্দগঞ্জে গরু চোরকে ধরতে ইউপি চেয়ারম্যানের পুরস্কার ঘোষণা
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ১২নং গুমানীগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে তার ইউনিয়নকে যে কোনো ধরনের চুরি ঠেকাতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। বিগত সময়ে ওই ইউনিয়নে হরহামেশা গরু চুরির ঘটনা ঘটত। এই গরু চুরি রোধে গ্রামপুলিশকে তৎপর থাকার নির্দেশনা এবং সকল পশু পালন পরিবারকে সজাগ থাকার কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমি গরু চুরি নিয়ে খুব বিব্রতকর পরিস্থিতিতে আছি। যে পরিবারটি গাভীর দুধ বিক্রির টাকার ওপর নির্ভরশীল সেই পরিবারের গরুটি যদি চোরে চুরি করে তাহলে এরচেয়ে দুঃখজনক আর কি হতে পারে? নির্বাচনের সময় প্রতিপক্ষ দল বিভিন্ন সময় আমাকে হেয়প্রতিপন্ন করা চেষ্টা করেছে। আমাকে নিয়ে বিভিন্ন কথা ছড়িয়েছে, তারপরও জনগণের ভালোবাসায় তাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি এবং তাদের জানমালের দায়িত্ব আমার ইউনিয়নের। ইউপি সদস্যদের চুরি রোধের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তাই চুরি ঠেকাতে এবং চোরকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দেন তিনি।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন