ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২-৩-২০২২ বিকাল ৬:২০
কুড়িগ্রাম জেলা শহরের পৃথক দুটি বাজারের দোকানে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে নগদ ২৮ হাজার টাকা অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা। বুধবার (২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা আদায় করে।
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্র জানায়, শহরের গুরুত্বপূর্ণ দুটি বাজার কালিবাড়ী ও জিয়া বাজারে অভিযান পরিচালনা করে সয়াবিন তেলের মূল্য তালিকা প্রদর্শন না করায় এন কে ট্রেডার্স ও বি আর এন্ট্রারপ্রাইজকে যথাক্রমে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য তালিকা ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে রিয়াজুল অ্যান্ড সন্সকে ১৫ হাজার টাকা, অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে আজমীর স্টোরকে ২ হাজার  টাকা এবং সম্রাট কসমেটিকসকে আমদানিকৃত পণ্যের গায়ে আমদানিকাকের নাম, ঠিকানা ও সর্বোচ্চ খুচরা মূল্য প্রদর্শন না  করায় ১ হাজার টাকাসহ মোট ২৮ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে  দেয়া হয়।
 
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন