কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিন উদ্দিনের সভাপতিত্বে এই প্রজন্মের সন্তানদের মুক্তিযুদ্ধ বিষয়ে জানাতে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মুখে লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা জুগিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খেজের আলী।
এ সময় তারা দেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, বাংলার স্বাধীনতা এসেছে বাঙালির খেটে খাওয়া শ্রমজীবী কৃষক, শ্রমিক, ছাত্রসহ সকল পেশার মানুষের আত্মত্যাগ ও দেশাত্মবোধের মাধ্যমে। পাক হানাদার বাহিনীর ভারী ভারী অস্ত্রশস্ত্র দেখেও এ দেশের দামাল ছেলেরা ভয় পায়নি। স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ মার্চের ভাষণের মধ্যদিয়ে আমজনতাকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। সকল বাহিনীর সাথে ভাগ হয়ে সাধারণ মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এভাবেই সকলের আত্মত্যাগের মধ্যদিয়ে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. ইয়ার আলী, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজ প্রমূখ।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের