ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সাভারে বিএনপির বিক্ষাভ-সমাবেশ, পুলিশের ওপর হামলায় আটক ৩


আমেদ জীবন, সাভার photo আমেদ জীবন, সাভার
প্রকাশিত: ২-৩-২০২২ বিকাল ৬:২৭
দেশব্যাপী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সর্বগ্রাসী দুর্নীতি ও দেশনত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাভারে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২ মার্চ) দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর সভাপতিত্ত্বে তার নিজ বাড়িতে আয়াজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
 
সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সালাউদ্দিন বাবুর বাড়ি থেকে শুরু হয় সাভার বাজার বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে মডেল মসজিদের সামনে পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষর অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পুলিশের ওপর হামলায় ঘটনাস্থল থেকে তিন বিক্ষোভকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
 
তবে পুলিশের  দাবি, বিএনপির নেতাকর্মীরাই তাদের ওপর হামলা করেছে। প্রাথমিকভাবে আটক ও আহতদর পরিচয় জানা যায়নি।
 
পুলিশ জানায়, ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবুর বাড়িতে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করেন। এরপর মহাসড়কে বিক্ষোভের নামে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের বাধা প্রদান করে। এ ঘটনায় ক্ষীপ্ত হয় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করলে এএসআই কামরুজ্জামান ও কনস্টেবল খালেদ আহত হয়। 
 
বিএনপি নেতাকর্মীরা জানান, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষাভ মিছিল বের করা হয়। মহাসড়কে উঠতেই বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবু। এ সময় অতিথিদের দ্রুত উদ্ধার করে পল্টনের পার্টি অফিসে পাঠানো হয়।
 
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, বিএনপি কর্মীদের হামলায় আমাদের দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এমএসএম / জামান

নোয়াখালীতে বৈশাখী শোভাযাত্রা ও লোকজ শিল্পমেলার উদ্বোধন

মৎস্য অধিদপ্তর-এফএও উদ্যোগে শান্তিগঞ্জে মুক্তা চাষে আশার আলো

বাগেরহাটে ১০ কেজি ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

খুলনায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন

টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারাগঞ্জে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

মনপুরায় জনতার হাতে আটক দুই মাদক কারবারি, ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর

নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে

শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৭

নববর্ষের ছুটিতে কাপ্তাই বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ

কমলগঞ্জে প্রণোদনার আওতায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ