ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শিক্ষা ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হওয়া দরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৩-২০২২ রাত ৯:৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য উপেক্ষিত থাকা মানে জাতির মেরুদন্ড ভেঙ্গে দেওয়া। জাতির মেরুদন্ড শক্ত রাখার জন্য শিক্ষা ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হওয়া দরকার।

আজ সকালে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর উদ্যোগে ‘ডিসবার্সমেন্ট লিংক ইন্ডিকেটর রেজাল্ট ভেরিফিকেশন’ এর ড্রাফট রিপোর্ট চুড়ান্তকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। শিক্ষকদের দক্ষ ও যোগ্য করতে প্রশিক্ষণ জরুরি। এজন্য সিইডিপি প্রকল্পের আওতায় প্রাপ্ত সুবিধার সদব্যবহার করতে হবে।

সিইডিপি’র প্রকল্প পরিচালক এ কে এম মুখলেছুর রহমানের সভাপতিত্বে নায়েম কনফারেন্স হলে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নায়েম’র মহাপরিচালক অধ্যাপক ড. নিজামুল করিম, ইউজিসি’র পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. এ কিউ এম শফিউল আজম।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিইডিপি’র উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুর রহমান। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. মনিরুজ্জামান, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানসহ সিইডিপি’র স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। সিইডিপি’র আওতায় ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিজাইন এন্ড সার্ভিসেস লি. উক্ত কর্মশালায় ড্রাফট রিপোর্টটি উপস্থাপন করেন।

এমএসএম / এমএসএম

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি