ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লি‌বিয়ার ডি‌টেনশন ক্যাম্প থে‌কে ফির‌লেন ১১৪ বাংলা‌দে‌শি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৩-২০২২ দুপুর ১০:২০

লিবিয়ার ৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক ১১৪ বাংলা‌দে‌শি নাগ‌রিক বৃহস্পতিবার (৩ মার্চ) দেশে ফিরছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা অফিসের এক কর্মকর্তা  এ তথ্য নিশ্চিত ক‌রে‌ জানান, লি‌বিয়ার ডি‌টেনশন ক্যাম্প থে‌কে ১১৪ বাংলা‌দে‌শি সকাল ৮টার দি‌কে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। 

লি‌বিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার পর লিবিয়ার ৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি‌দের মধ্য থে‌কে ১১৪ জনকে আইওএমর সহায়তায় দেশে প্রেরণ করা সম্ভব হয়েছে। আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের এক‌টি ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর হতে বুধবার (২ মার্চ) বিকেলে রওনা ক‌রে‌। ফ্লাইট‌টি বাংলা‌দে‌শি‌দের নি‌য়ে বৃহস্প‌তিবার ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে। 

রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিদায় জানান। এ সময় তিনি ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা