তানোরে সরকারি সম্পদ জবরদখল ডিসির হস্তক্ষেপ কামনা
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কেশরহাট-কামারগাঁ রাস্তার ধারে উজল্যাকুড়ি গ্রামে সরকারি খাস সম্পত্তির গাছ নিধন ও জবরদখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এদিকে সরকারি সম্পদ রক্ষায় জনস্বার্থে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভুমি) ও ইউপি ভুমি অফিসে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। আজ ৩ মার্চ স্থানীয় ইউপি সদস্য বকুল বাদি হয়ে শিক্ষক নিখিল রন্জনের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ করেছেন।কিন্তু জবরদখল ঠেকাতে স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে নিরব রয়েছে। এতে এলাকায় চরম অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে, বিরাজ করছে বিস্ফোরণমুখ পরিস্থিতি। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বা খুন-জখমের মতো ঘটনা ঘটতে পারে বলে সাধারণ মানুষ সঙ্কিত হয়ে পড়েছে।
অভিযোগে প্রকাশ, কামারগাঁ ইউপির আমিরপুর মৌজার এক নম্বর খতিয়ানভুক্ত দাগ নম্বর ৪৭১, ৪৭২, ৪৭৩, ৪৭৪ ও ৪৭৬ পাঁচটি দাগে মোট ১৫ শতক সম্পতি খাস এবং শ্রেণী ডহর। উক্ত সম্পত্তি জবরদখল ও গাছ কেটে সেখানে পাকা ঘর নির্মান করছেন। গ্রামের সুনিল কুমার প্রামানিকের পুত্র স্কুল শিক্ষক নিখিল রন্জন প্রামানিক ও নিহার রন্জন প্রামানিক। এবিষয়ে জানতে চাইলে নিখিল রন্জন প্রামানিক অভিযোগ অস্বীকার করে বলেন, ছোট দুটি গাছ কাটা হয়েছে এবং সেখানে অল্প কিছু জমি খাস রয়েছে। এবিষয়ে
কামারগাঁ ইউপি ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সাত্তার সকালের সময়কে বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি ইউএনও স্যারকে অবগত করা হয়েছে। এবিষয়ে ইউপি সদস্য বকুল হোসেন বলেন, (০১৭ ১২২৪৮৫৬৮) জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও জনস্বার্থে সরকারি সম্পদ যদি রক্ষা করতে না পারি তাহলে আমরা জনগণের কাছে কি জবাব দিবো। তিনি বলেন, দেশে কি সরকারি সম্পদ রক্ষার কোনো কর্তৃপক্ষ নাই, তাহলে তারা নিরব আছে কেনো, একজন জনপ্রতিনিধি হয়েও যদি বিচার না পায়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা সেটা সহজেই অনুমান করা যায়। তিনি এবিষয়ে সরাসরি রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
Link Copied