ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শেষ মুহূর্তে দলে ঢুকলেন সোহান


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৩-২০২২ দুপুর ১১:৫৫

সিরিজ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। কাল বিকেলে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। তার ১৭ ঘণ্টা আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ডাকা হলো নুরুল হাসান সোহানকে।

শেষ মুহূর্তে বাংলাদেশ দলে সোহানকে আনা হয়েছে মূলত মুশফিকুর রহিমের চোটের কারণে। আজ বুধবার সকালে বাংলাদেশ দলের অনুশীলনের সময় নেটে ব্যাট করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান মুশফিক। ডান হাতে বুড়ো আঙুলে পাওয়া চোটের পাওয়া জায়গায় স্ক্যান করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তখন বলা হচ্ছিল রিপোর্টে চিন্তিত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। তবে অপেক্ষা করতে হচ্ছিল মুশফিকের খেলা বা না খেলা নিয়ে।

তার আঙুলের এই চোটের কারণেই মূলত সতর্কতার জন্য দলে টানা হয়েছে সোহানকে। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেন, ‘মুশফিক হাতে ব্যথা পেয়েছে। ২৪ ঘণ্টা না গেলে তো বলা যাচ্ছে না কী হয়। বাড়তি সতর্কতার জন্য সোহানকে দলে নেওয়া হয়েছে। আর আমাদের অতিরিক্ত উইকেটকিপারও তো একজন দরকার।’

সোহানকে দলে টানা হলেও অবশ্য মুশফিককে বাদ দেওয়া হয়নি স্কোয়াড থেকে। ফলে বাংলাদেশের স্কোয়াডের বহর গিয়ে দাঁড়িয়েছে ১৫ জনে। 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল ৩ মার্চ। এরপর দ্বিতীয় ও শেষটি খেলা হবে আগামী ৫ মার্চ।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নাঈম শেখ ও নুরুল হাসান সোহান।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে