ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৩-৩-২০২২ দুপুর ৪:২৮
‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় বন্যপ্রাণী অবমুক্তকরণ ও কমলগঞ্জের ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে বন্যপ্রাণীর মৃত্যু রোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ কর্মসূচি পালন করা হয়।
 
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী ও কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিকের পরিচালনায় বন্যপ্রাণীর মৃত্যু রোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান।
 
এ সময় মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল মিত্র, লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. ছিদ্দেক আলী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল আলম, লাউয়াছড়া বন বিট কর্মকর্তা মামুনুর রশীদ, কালাছড়া বন বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ মান্না, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুল আহাদ, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলার সধারণ সম্পাদক নুরুল মোহাইমিন মিল্টনসহ বিএনসিসি ও স্কাউট সদস্য, শ্রীমঙ্গল বাইসাইকেল রাইডিং সমিতির সদস্যরা, সাংবাদিক, পুলিশ, র‌্যাব-৯-এর সদস্য এবং বনকর্মীরা উপস্থিত ছিলেন।
 
পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ক্যাম্পসংলগ্ন স্থানে উদ্ধারকৃত একটি মহাবিপন্ন শূকর লেজি বানর অবমুক্ত করা হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান