আশুলিয়ায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক অলোচনা সভা অনুষ্ঠিত
আশুলিয়ার গাজীরচটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে 'মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত গাজিরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম।
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ইউপি সচিব মো. আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসেন, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন খান, গাজীরচট এএম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. এনামুল হক মুন্সি, ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. মঈনুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আ. লতিফ মণ্ডল, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন ভূঁইয়া, দক্ষিণ গাজীরচট বটতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও (বেসওয়ার) মুক্তিযুদ্ধ বিষয়ক সদস্য মো. আবুল হাসনাত, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম। এ সময় অর্ধশত মুক্তিযুদ্ধা অনুষ্ঠানে উপাস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গাজীরচট স্কুলের প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর হোসেন ও ধামসোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো. শফি উদ্দিনের নেতৃত্বে গাজীরচট স্কুল ও ঘোড়াপীর জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার