ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৪-৩-২০২২ দুপুর ২:২০
রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জেরে মালেকা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 
 
এ ঘটনায় নিহতের স্বামী উপজেলার কামারগাঁ পশ্চিমপাড়া গ্রামের মৃত সোলেমান মণ্ডলের পুত্র আবু বাক্কারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
 
আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ মালেকার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাতিজা জুলফিকার আলী বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামি নিহতের স্বামী আবু বক্কারকে গ্রেফতার করে পুলিশ।
 
তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া সকালের সময়কে  বলেন,  গ্রেফতার নিহতের স্বামীকে জেলহাজতে প্রেরণ করা হয় এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ওসি আরও বলেন, রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক দ্বন্দ্বের কারণে উত্তেজিত হয়ে স্ত্রী মালেকা বেগমকে চড়-থাপ্পড় দেয়। এতে তার স্ত্রী ক্ষিপ্ত হলে লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ফলে মালেকা গুরুতর জখম হয়। এ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন  গৃহবধূর মৃত্যু হয়।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি