ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নিহত বাংলাদেশি নাবিকের মৃতদেহ ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ১০:৫২

ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ রকেট হামলায় বাংলাদেশি জাহাজের নিহত নাবিক হাদিসুর রহমানের ম‍ৃতদেহ দেশটির সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার নিহতের এক সহকর্মী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তার জানাজা সম্পন্ন হয়। হাদিসুর রহমানের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে।

তার মৃতদেহ দেশে আনার আকুতি জানিয়েছিলেন স্বজনরা। বাংলার সমৃদ্ধি জাহাজে হাদিসুরের সহকর্মী ২৮ নাবিকও তার মৃতদেহ দেশে আনতে চেষ্টা করেছিলেন। হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে টাগবোটে ওঠার সময়ও হাদিসুরের লাশ সঙ্গে নিয়েছিলেন তারা। বাঙ্কারেও নিয়েছিলেন তার মৃতদেহ। কিন্তু পরবর্তীতে ইউক্রেন থেকে মালদোভা হয়ে রোমানিয়া যাওয়ার সিদ্ধান্ত হওয়ায় হাদিসুরের মৃতদেহ তারা ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর করেন।

মুম্বাই থেকে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায় বাংলাদেশ শিপিং করপোরেশনের এ জাহাজটি। এরমধ্যে যুদ্ধ শুরু হলে ২৯ নাবিক নিয়ে জাহাজটি আটকা পড়ে। গত বুধবার সন্ধ্যায় রকেট হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে যায়। মৃত্যু হয় হাদিসুরের। বৃহস্পতিবার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে নাবিক ও প্রকৌশলীকে সরিয়ে নেয়া হয় বাঙ্কারে। পাশাপাশি হাদিসুরের মৃতদেহ সংরক্ষণের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয় বলে পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তাকে দেশে আনার পরিকল্পনা ছিল সরকারের। তবে যুদ্ধের কারণে তা হয়তো বাতিল করতে হয়েছে।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা