ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ইউক্রেন সেনাদের ক্যাম্পে জিম্মি ৫ বাংলাদেশি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ১২:১৩

ইউক্রেনের একটি ক্যাম্পে ৫ বাংলাদেশি নাগরিককে জিম্মি করে রাখা হয়েছে বলে একটি ভিডিও প্রকাশ করেছে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে। ভিডিও প্রকাশ করে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস ক্যাপশনে লিখেছে, ইউক্রেনের ক্যাম্পে পাঁচ বাংলাদেশিকে জিম্মি করে রাখা হয়েছে। শুক্রবার (৪ মার্চ) ঢাকার রাশিয়ান দূতাবাস তাদের ভেরিফায়েড টুইটে এ ভিডিওটি প্রকাশ করে। এতে দেখা যায়, ভিডিওতে রিয়াদুল মালিক নামে একজন বাংলা ভাষায় তাদের উদ্ধারের আকুতি জানাচ্ছেন।

ভিডিওতে রিয়াদুল মালিক বলেন, আমরা ইউক্রেনের একটি ক্যাম্পে আটক রয়েছি। এখানে আরো কয়েকজন বাংলাদেশি আছেন। একজন দরজায় পাহারা দিচ্ছেন। তাদের সবার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়েছে। আমরা একটি মোবাইল ফোন লুকিয়ে রেখেছি। এই শিবিরকে ইউক্রেনের সেনারা ঘাঁটি বানিয়েছে। রাশিয়া সেনা ঘাঁটি দেখে দেখে বোমা ফেলছে।

রিয়াদুল মালিক বলেন, ‘আমরা অনেক ভয়ে আছি। আমাদের আটকে রেখেছে জিম্মির মতো করে। ১০০-‍এর উপরে মানুষ আছে। রাত হলে বোমার শব্দ শুনতে পাই। গুলির শব্দ শুনতে পাই। লাইট বন্ধ করে দেই। আমরা যেখানে তিনজন মানুষ থাকি, সেখানে ১০ জন এনে রেখেছে। আমাদের মারে। আমাদের অনেক মারতেছে।’

শিবিরে থাকা ব্যক্তিদের মারধরের অভিযোগ করে রিয়াদুল মালিক আরো বলেন, ‘আমাদের মারছে। ইউক্রেনের অন্য ক্যাম্পগুলোর সবই বোমা ফেলে উড়িয়ে দিয়েছে এরই মধ্যে। এ শিবিরটা শুধু আছে। আমরা জানি না, আমাদের জীবনের নিশ্চয়তা কতটুকু আছে। আমি আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এখান থেকে উদ্ধার করার জন্য। আমাদের জীবনের এখন এক মিনিটেরও নিশ্চয়তা নেই।’

তাদের আটক রাখার কারণ ব্যাখ্যা করেন রিয়াদুল। তিনি বলেন, ‘আমাদের অপরাধ এটাই ছিল যে, আমরা অবৈধভাবে বর্ডার পার হতে চেয়েছি। এখানে ইতোমধ্যে ১৫ ঘণ্টা হয়ে গেছে। অন্য ক্যাম্প থেকে মানুষজন ছেড়ে দিয়েছে। কারণ ওরা জানে মানুষ রিস্কে। ওরা আমাদের ছাড়ছে না। আমরা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। বেলারুশ থেকে ৬০ কিলোমিটার দূরে আছি। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমার আকুল আবেদন, এখান থেকে আমাদের উদ্ধার করেন।’

জীবন অনিশ্চয়তার মধ্যে জানিয়ে রিয়াদুল বলেন, ‘আমাদের জীবন এখন অনিশ্চয়তার মধ্যে। আমরা অনেক আতঙ্কে আছি। এখানে অনেক দেশের ১০০ জনের উপরে মানুষ আছে। নারী ও শিশু আছে। ওরা কাউকে মুক্তি দিচ্ছে না।’

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা