ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে ৩০ বছর ধরে খাস-পুকুর বেদখল, সরকার হারাচ্ছে রাজস্ব!


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ১:৪১
 রাজশাহীর তানোরে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি পুকুর মামলার অজুহাত দেখিয়ে ৩০ বছর ধরে ভোগ-দখল করছেন জালিয়াত চক্রের মূলহোতা রিয়াজ উদ্দিন নামের একব্যক্তি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে সরকার প্রতি বছর মোটা অঙ্কের টাকা রাজস্ব হারাচ্ছে। গ্রামবাসী অবিলম্বে এই পুকুরটি উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের জুরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
 
অভিযোগ ও তথ্যানুসন্ধানে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের মহাদেবপুর মৌজায় ১ নম্বর সরকারি খাস খতিয়ানভুক্ত আরএস ৫৭৬ নম্বর দাগে ২৯ শতক আয়তনের একটি পুকুর রয়েছে। ওই পুকুর মহাদেবপুর গ্রামের মৃত নাসির উদ্দিন স্থানীয় তহসিল অফিস থেকে বন্তবস্তের নামে ভোগ-দখল করেন।
 
এঅবস্থায় বাবা নাসির উদ্দিনের মৃত্যু হলে তাঁর ছোট ছেলে ময়েজ উদ্দিন ওই পুকুর ভোগদখল করে আসছেন বলে দাবী করে তাঁর বড়ভাই রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে এসিল্যান্ড বরাবর  অভিযোগ করেছেন।
 
কিন্তু ময়েজ উদ্দিনের বড়ভাই রিয়াজ উদ্দিনের ভাষ্য আগে পুকুরটি খাস ছিল। স্বাধীনের পর প্রায় ৩০ বছর ধরে তাঁর বাব-দাদা পুকুরটি ভোগ-দখল করেন। পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে এককালিন বন্দোবস্ত নেন তিনি। এরপরও খারিজের জন্য ভূমি অফিসে আবেদন করা হয়। কিন্তু তাকে খারিজ দেয়া হয়নি। এজন্য কোর্টে মামলা করা আছে। তবে, মামলা সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে আদালতে রয়েছে বলে জানান তিনি। বর্তমানে রিয়াজ উদ্দিনের দাবী পুকুরটি ভরাট হবার কারণে ধান চাষাবাদ করা হয়েছে। তাঁর এমন বক্তব্য এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ রয়েছে।
 
এবিষয়ে অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদ সকালের সময়কে  বলেছেন, তাঁর জানামতে পুকুরটি সরকারি খাস। মামলা আছে কি না জানা নেই। তবে, এঅবস্থায় ওদের দুইভাইয়ের কাউকে পুকুর দেয়া উচিত নয়। সংশ্লিষ্ট প্রশাসনকে পুকুরটি নিয়ে ১৪৪ ধারা জারি করা উচিত। নইলে দুইভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানান এই চেয়ারম্যান।
 
এবিষয়ে উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী দায়িত্বপ্রাপ্ত নাজির শাহিনূর রহমান সকালের সময়কে বলেন, তিনি পুকুরের সব ফাইল দেখভাল করেন। কিন্তু অনুমতি ছাড়া তিনি সাংবাদিকদের তথ্য সরবরাহ করতে পারেন না। বিষয়টি নিয়ে তাঁর উর্ধ্বতন কর্মকর্তা এসিল্যান্ডের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
 
এব্যাপারে তানোর সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক সকালের সময়কে বলেন, বিষয়টি অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি