ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ১


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ৩:৩৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় কাভার্ডভ্যানের চাপায় আলাউদ্দিন (৩২) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। শনিবার (৫ মার্চ) বেলা সোয় ১১টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত আলাউদ্দিন নাটোরের সিংড়া উপজেলার তালঘড়িয়া গ্রামের আমিনের ছেলে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেল চালক আলাউদ্দিন বগুড়া থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিলেন। সলঙ্গা থানার রায়হাটি এলাকায় পৌঁছলে রাস্তার পাশে বালুর মধ্যে পড়ে যান তিনি। পরে বগুড়া থেকে হাটিকুমরুল গোলচত্বরগামী প্রিমিয়ার সিমেন্টেরর একটি কাভার্ডভ্যান আলাউদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আলাউদ্দিনের মৃতদেহ এবং দুর্ঘনারকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন

পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক

বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য

গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন