ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ফুলছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ৩:৩৪
সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়িতে তেল, গ্যাস, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‍এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ফুলছড়ি উপজেলা শাখা। শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মিছিল শুরু হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শফিউল করিম দোলন, সাইদুর রহমান ডিপটি, টুকু মিয়া, এইচএম সোলায়মান শহীদ, আশরাফুল ইসলাম বিদ্যুৎ, আবুল কাশেম ভূঁইয়া, উদাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. হামিদুর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহের উদ্দিন, ফুলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, উড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আহসান হাবীব, সদস্য সচিব শহর আলী মোল্লা, বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমাস হোসাইন, সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন প্রমুখ।
 
বক্তারা বলেন, এই মুহূর্তে দরকার নিরপেক্ষ সরকার। দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ছেই। সরকারের কোনো মাথাব্যথা নেই। মেগা প্রজেক্টের মাধ্যমে তারা মেগা মেগা দুর্নীতি করে। এই পেটুয়া সরকারপ্রধান যদি নিজের টাকায় বাজার করতেন, তাহলে বুঝতেন দ্রব্যমূল্যের কী হাল। বাংলার জনগণ আজ দ্রব্যমূল্যের চাপে পিষ্ট। আমরা জনগণকে সাথে নিয়ে এই জুলুমবাজ সরকারের পতন নিশ্চিত করতে সকলে ঐক্যকদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে থাকব। 

এমএসএম / জামান

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি