ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও কার স্বা‌র্থে নেয়া হচ্ছে না ব্যবস্থা


আমেদ জীবন, সাভার photo আমেদ জীবন, সাভার
প্রকাশিত: ৫-৩-২০২২ বিকাল ৫:৩২

ঢাকা জেলাসহ পার্শ্ববর্তী ৫ জেলায় ইটভাটা বন্ধ করা হবে, এই সিদ্ধান্তে হাইকোর্ট যখন অনঢ়; ঠিক তখনই রাষ্ট্রীয় নিয়মনীতির তোয়াক্কা না করেই গত বছরের (২০২১) মার্চ মাস থেকেই সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের মেটকা গ্রামে এমবিএম নামক নতুন একটি ইটভাটার স্থাপনা নির্মাণ কার্যক্রম শুরু করে। ভাবতে অবাক লাগে, প্রশাসনের নাকের ডগায় কোনো বাধাবিপত্তি ছাড়াই সফলভাবে সম্পন্ন হয় ইটভাটা স্থাপন। এরপর আইন অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র ছাড়া ইটভাটা চালু করার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গায়েবি ক্ষমতাবলে চালু করে ইট পোড়ানোর কার্যক্রম শুরু করে এমবিএম নামক ইটভাটাটি।

পরিবেশ অধিদপ্তরের সেসময়কার মহাপরিচালক আশরাফ উদ্দিনের কাছে বিষয়টি জানালে তিনি পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালককে ব্যাবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। পরবর্তীতে ইটভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মো. জিয়াউল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা জেলার উপ-পরিচালক মো. জহিরুল ইসলামকে এমবিএম ভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় এই সংবাদ প্রকাশ করা হয়। এর কয়েক দিন পর মো. জহিরুল ইসলামের কাছে ব্যবস্থা নেয়া প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও এখনো নেয়া হয়নি কোনো ব্যবস্থা। কিসের স্বার্থে কী কারণে এতদিনেও নেয়া হয়নি ব্যবস্থা? এ বিষয়ে মো. জহিরুল ইসলামের কাছে আবারো জানতে চাওয়া হয়। প্রত্যুত্তরে তিনি কিছু প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, আমরা খুব শীঘ্রই এমবিএম ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করব। এখন শুধু সিডিউলের অপেক্ষা। 

এমএসএম / জামান

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল