বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন বিশ্বাস (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। লিটন বিশ্বাস দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে ও বিলগাথুয়া গ্রামের সাবেক মেম্বার ইসমাঈল হোসেনের নাতি।
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা লিটন বিশ্বাসকে গুলি করে হত্যা করে। তার মৃতদেহ ভারতের হোগলবাড়িয়া থানায় রাখা আছে বলে জানা গেছে।
স্থানীয়দের ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকারের সাথে কথা বলে জানা যায়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও ভারত থেকে অবৈধ মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ফিরছিলেন লিটন বিশ্বাস। এমন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। হত্যার পর মৃতদেহ তারা নিয়ে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, ভারতের হোগলবাড়িয়া থানা থেকে ফোন করেছিল। একজনের মৃতদেহ সেখানে আছে বলে নিশ্চিত করেছে। তারা হোয়াটসঅ্যাপে তার ছবিও পাঠিয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব) কুষ্টিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied