আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা মুফতি জকোরিয়া গ্রেফতার
আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার প্রধান ফতোয়াকারী আরাকান সালভেশন আর্মির (আরসা) ওলামা মৌলভী মুফতি জকোরিয়াকে (৫৫) গ্রেফতার করেছেন কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শনিবার (৫ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে এপিবিএন সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
জানা যায়, তিনি কুতুপালং ক্যাম্প-১ ইস্ট ডি/৮ ব্লকের রোহিঙ্গা আব্দুল করিমের ছেলে। এছাড়া তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির (এআরএসপিএইচ) চেয়ারম্যান ও আরসা ওলামা শাখার প্রধান কমান্ডার। তিনি ২০১৫ সালে মিয়ানমার থেকে এসে ফেরত যান। আবার ২০১৭ সালে আশ্রিত হয়ে লম্বাশিয়া এলাকায় অবস্থান করেন এবং ২০১৯ সালে আরসা ফতোয়া বিভাগের দায়িত্ব পান।
এরপর ২০২০ সালে আরসার কুতুপালং ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির তৎকালীন প্রধান নিহত মাস্টার মুহিবুল্লাহর সাথে তার মতবিরোধ ছিল। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হলে জকোরিয়া আত্মগোপনে চলে যায়। কিন্তু তাকে ধরার জন্য ১৪ এপিবিএন দীর্ঘদিন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল। দীর্ঘ চার মাস প্রচেষ্টার পর ১৪ এপিবিএনের লম্বাশিয়া ক্যাম্প পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক (এসপি) নাইমুল হক (পিপিএম) বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব
মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত
৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা
বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা
দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা
Link Copied