ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে আজিজার হত্যা মামলার আসামি গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ২:২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর গ্রামে আজিজার হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসিসহ খাবার হোটেল, মনিহারি দোকান আগুনে পুড়িয়ে দেয়ায় ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে রোববার (৬ মার্চ) দুপুরে বকচর গ্রামের ঢাকা-রংপুর মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন- কামারদহ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মিন্টু মিয়া, নিহত আজিজার রহমানের স্ত্রী মেনেকা বেওয়া, নিহতের স্বজনদের মধ্যে সোলেমান আলী, জালাল উদ্দিন, মাইজার রহমান, আবুল কালাম প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি নিহত আজিজার রহমানের বড় স্ত্রীর সন্তানরা জমিজমা নিয়ে দ্বন্দের জেরে পিতা আজিজার রহমানকে হত্যা ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করতে লাশটিকে মহাসড়কে ফেলে দিয়ে যায়। এ ঘটনায় ছোট স্ত্রী মেনেকা বেওয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গাইবান্ধা পিবিআই অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃত আসামি ও বাইরে থাকা পলাতক আসামি বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন তারিখ ও সময়ে ভয়ভীতি, হুমকি দিয়ে ব্যর্থ হয়ে গত ৩ মার্চ রাত ২টার দিকে বাদীকে হত্যার উদ্দেশ্যে খাবার হোটেল ও মনিহারি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে মেনেকা বেগম চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান