আক্কেলপুরে মানসিক ভারসম্যহীনের জমি লিখে নেয়ার অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুরে প্রলোভন দেখিয়ে মানসিক ভারসম্যহীনের (পাগল) জমি লিখে নেয়ার অভিযোগ উঠেছে তার ভাবির বিরুদ্ধে। ভাবি লাকী আক্তার জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর নেয়ার চেষ্টাও করেছেন। ঘটনাটি উপজেলার সোনামুখী ইউয়নের অনন্তপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বাদী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৩ মাস পূর্বে সকলের অগোচরে কম্বল দেয়ার প্রলোভন দেখিয়ে মানসিক ভারসাম্যহীন অগোছালো পাগল হাবিবুর রহমানকে চুল, দাড়ি কাটিয়ে পরিপাটি করে আক্কেলপুর সাব-রেজিস্ট্রি অফিসে এনে ৬ শতাংশ জমি মেজো ভাবি লাকী আক্তার ও তার ছেলে নাঈম হোসেনের নামে লিখে নেয়। বিষয়টি জানাজানি হলে গ্রামে ও ইউনিয়ন পরিষদে একাধিক বৈঠক হয় জমিটি পাগলের তিন সন্তানকে হস্তান্তরের জন্য। কিন্তু লাকী আক্তার প্রতিটি বৈঠকেই বিভিন্ন অজুহাতে বিভিন্ন তারিখ নেয়। এ বিষয়ে সর্বশেষ আগামীকাল সোমবার ইউনিয়ন পরিষদে বৈঠকের সিদ্ধান্ত থাকলেও শনিবার পাগলের ৩ সন্তানকে নানার বাড়ি থেকে জোরপূর্বক ইউনিয়ন পরিষদে ডেকে আপসনামায় স্বাক্ষর নেয়ার জন্য নিয়ে আসে লাকী আক্তার ও তার ছেলে নাঈম। পরে গ্রামবাসী ও পাগলের বড় ভাই খবর পেয়ে ৩ সন্তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসে অভিযোগ করেন।
তিন সন্তানের পিতা মানসিক ভারসাম্যহীন (পাগল) হাবিবুর রহমান উপজেলার সোনামুখী ইউয়নের অনন্তপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের তৃতীয় ছেলে এবং লাকী আক্তার দ্বিতীয় ছেলে লিটনের স্ত্রী। এ ঘটনায় হাবিবুরের বড় ভাই মামুনুর রশিদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মানসিক ভারসাম্যহীনের বড় ছেলে রিয়াজ সাংবাকিদের বলেন, আমাদের ৩ ভাই-বোনকে ভোরে চাচি (লাকী) জোর করে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে কাগজে সই নিতে চায় এবং আমার নানাকে এ ঘটনায় সমঝোতা করার জন্য ১ লাখ টাকা দিতে চায়।
মানসিক ভারসাম্যহীনের শ্বশুড় বলেন, লাকী আক্তার আমাকে ১ লাখ টাকা দিতে চায় ও নাতি-নাতনিদের দিয়ে জোর করে সই নিতে চায়। আমরা আপস হলে আর কোনো সমস্যা নেই। এতে আমি রাজি হইনি।
মানষিক ভারসাম্যহীনের বড় ভাই মামুন বলেন, আমার পাগল ভাইয়ের জমি লিখে নেয়া হয়েছে। সালিসের নির্ধারিত তারিখে লাকী ও তার ছেলে আমার ভাতিজাদের তাদের নানা বাড়ি থেকে জোর করে এনে সই নিতে চায়। এই ঘটনা আমার ভাতিজা রিয়াজ আমাকে জানালে গ্রামবাসীসহ আমি গিয়ে তাদের নিয়ে এসে থানায় অভিযোগ করি। পরে রাতে আমার বাসায় কয়েকজন এসে হুমকি দিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।
স্থানীয় প্রতিবেশী শাহীন আলম বলেন, জোর করে ছেলেদের নিয়ে এসে স্বাক্ষর নেয়ার চেষ্টার খবর পেয়ে আমরা গ্রামবাসীরা যাই। তাদের সাথে কথা বলতেই লাকী এসে পাগলের বড় ছেলেকে টানাটানি করে ও আমাদের ধাক্কা দিতে থাকে। পরে পরিষদ থেকে এসে আমরা থানায় যাই।
এ বিষয়ে লাকী আক্তারের বাসায় গিয়ে অনেক চেষ্টার পরও কথা বলা সম্ভব হয়নি। পাগলের জমি রেজিস্ট্রি কেমন করে হলো- এমন প্রশ্নে দলিল লেখক কনক বলেন, সে সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছে অফিসারের সামনে। তাকে পাগল মনে হয়নি।
সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম বলেন, আমি অফিসে থাকাকালীন বাইরে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর নেয়ার ঘটনা ঘটেছে। পরে আমি খবর পেয়ে তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন হাবিবুরের বড় ভাই মামুনুর রশিদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগতভাবে সুরাহা করব।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়