ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ার গাজিরচট স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠিত


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ৪:২২

ঢাকার শিল্প শহর আশুলিয়ায় গাজিরচট স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণের মাধ্যমে কলেজে ভর্তি হওয়া নতুন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়া হয়েছে। রোববার (৬ মার্চ) দুপুরে আশুলিয়ার গাজীরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নতুন ছাত্র-ছাত্রীদের নানা ধরনের আনুষ্ঠানিকতায় বরণ করা হয়।

প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এনামুল হক মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন খান। প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি ন্যাচারাল সায়েন্সের চেয়ারম্যান প্রফেসর ড. ফকির রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো.  ওমর ফারুক।

এ সময় গাজীরচট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোজাফ্ফর হোসেন খন্দকার তার প্রতিষ্ঠানের পক্ষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান