অস্ত্র-ইয়াবাসহ শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
কক্সবাজার শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ আটক করেছেন র্যাব-১৫-এর সদস্যরা। আটক নাফিস ইকবাল (২৪) কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড লাইট হাউজ পাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে। রোববার (৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের লাইট হাউজস্থ একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে নাফিস ইকবালকে আটক করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার শয়নকক্ষ তল্লাশি করে খাটের তোষকের নিচ হতে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৩ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসা করলে সে জানায় মাদক ব্যবসাসহ অবৈধ অস্ত্র দ্বারা দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয় বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এমএসএম / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা