সমাজসেবায় অবদান রাখায় দৈনিক সকালের সময় সম্মাননা পেলেন কামরুল আহসান সরকার রাসেল
বিভিন্ন পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় দৈনিক সকালের সময় পত্রিকার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি দৈনিক সকালের সময় পত্রিকার জন্মদিনের আনন্দঘন মুহূর্ত উৎযাপনে সারাদেশ থেকে সকালের সময় পরিবারের সদস্য-শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে রাজধানীর অভিজাত হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ কামরুল আহসান সরকার রাসেলকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় তার পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের হাত থেকে সম্মাননা গ্রহন করেন দৈনিক সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি শেখ রাজীব হাসান। এছাড়া গাজীপুর থেকে শিক্ষাসেবায় বিশেষ অবদান রাখায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমানকে সম্মাননা দেয়া হয়। সেরা সংগঠক হিসেবে মো. সোহেল রানাকে (জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত) ও সামাজসেবায় বিশেষ অবদান রাখায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মো. হাসান উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ সিআইপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সম্মাননা স্বারক গ্রহণ করে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ কামরুল আহসান সরকার রাসেল বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপ্রথিক দৈনিক সকালের সময়। সারাদেশ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা আমাদের নিয়মিত পড়তে হয়। তেমনি দৈনিক সকলের সময় পত্রিকাটি আমি নিয়মিত পড়ার চেষ্টা করি। পত্রিকাটির বিশেষ কিছু সংবাদ, ফিচার, সম্পাদকীয় আমার নজর কাড়ে। পত্রিকাটির সংবাদ পাঠ করে বোঝা যায় কতটা মেধাসম্পন্ন প্রতিনিধি ও সম্পাদকমণ্ডলীর মাধ্যমে পত্রিকাটি প্রকাশিত হয়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় সামাজিক কাজে ব্যস্ত থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাঈনুল ইসলাম খান নিখিলের দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, সমাজের সেবা করা, অসহায় মানুষের পাশে থাকাই আমাদের কাজ। আমি কখনই নগর পিতা হওয়ার স্বপ্ন দেখি না, আমি নগর সেবক হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। সারাদেশের কোটি কোটি মানুষের ভিড়ে আমাকে সম্মাননা প্রদান করায় দৈনিক সকালের সময় পরিবারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পত্রিকাটির ধারাবাহিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার