টঙ্গীর নামাবাজার এলাকার শীর্ষ ১০ জুয়াড়ি আটক
টঙ্গী পশ্চিম থানার মিলগেট নামাবাজার বস্তি এলাকায় আনোয়ার হোসেন এলুর গোডাউনে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুই সেট প্লেয়িং কার্ড ও নগদ ২১ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- আনোয়ার হোসেন এলু (৫০), বাচ্চু মিয়া (৫২), আমান (৪৭), মোহাম্মদ জুয়েল (৩৫), রফিকুল ইসলাম (৪৫), মো. খায়রুল আলম বাবুল (৫০), মহাসিন (২৬), ইয়াসিন আরাফাত (১৮), স্বপন আলী (৪০) এবং মজিবুর রহমান (৪৫)।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মণ্ডল জানান, গতকাল শনিবার (৫ মার্চ) রাত আনুমানিক ১১.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মিলগেট নামাবাজার বস্তির আনোয়ার হোসেন এলুর মার্কেটের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জুয়াড়িরা দীর্ঘদিন যাবৎ এলাকায় জুয়ার আসর চালিয়ে আসছিল। এদের বিরুদ্ধে এলাকাবাসীর অনেক অভিযোগ রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানা এলাকায় কোনো ধরনের অপরাধ করার চেষ্টা করলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার