ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সফরে ২ টেস্টের সঙ্গে ৩ ওয়ানডেও খেলবে ভারত!


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৩-২০২২ বিকাল ৬:৫

আগেই জানা, ২০২২ সালটা খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে টিম বাংলাদেশের। ব্যস্ততা চলছে পুরোপুরিই। সদ্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো।

এরই মধ্যে বেজে গেলো দক্ষিণ আফ্রিকা সিরিজের দামামা। আর এক সপ্তাহের মধ্যে জাতীয় দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ অংশ নেমে ৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজে।

এদিকে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল।

ভারতের বিপক্ষে সেই সিরিজ নিয়েই নতুন তথ্য মিললো আজ। তথ্য দিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

রোববার দুপুরে স্থানীয় এক হোটেলে বিসিবির নতুন মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর ইসলাম টিটুর দেয়া মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে জালাল ইউনুস বলেন, ‘আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে ভারত দুই টেস্টের সঙ্গে তিনটি একদিনের ম্যাচও খেলতে পারে।’

জালাল যোগ করেন, ‘বিষয়টা একদম শতভাগ নিশ্চিত নয়। এটা আমাদের প্রস্তাব। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাতে রাজি হলেই দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে।’

সিরিজের সময়কাল নভেম্বর হলেও এখনো দিন-তারিখ ঠিক হয়নি। টেস্ট আগে না ওয়ানডে আগে এবং কোথায় কোন খেলা অনুষ্ঠিত হবে - তাও এখনো চূড়ান্ত হয়নি।

তবে বিসিবির প্রস্তাবে বিসিসিআই ওয়ানডে সিরিজ খেলতে রাজি হলেই সময়সূচি এবং ভেন্যু চূড়ান্ত করা হবে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে