'পছন্দের প্রার্থীকে জেতাতে জেএনইউডিএস নির্বাচনে দীর্ঘসূত্রিতা': সংবাদ সম্মেলনে একাংশের অভিযোগ
পছন্দের প্রার্থীকে জেতাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নির্বাচনে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন একাংশের প্রার্থীরা।
রোববার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় নির্বাচন সংক্রান্ত এবং অন্যান্য বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে বিতার্কিকরা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নির্বাচনে সভাপতি প্রার্থী হাসিবুল আলম কাজল।
তিনি অভিযোগ করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কমিটির মেয়াদ ২৯ মাস পার হওয়া সত্ত্বেও নির্বাচনের আয়োজন করা হচ্ছে না। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু নির্বাচনের আগেরদিন গত ২৬ জানুয়ারী বিকাল ৩.৪৫ মিনিটে অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করে দেয়া হয়। এরপর কোভিডের সরকারি বন্ধ দেখিয়ে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত নির্বাচন স্থগিত করে নোটিশ দেয়া হয়। ২২ তারিখের পর বিশ্ববিদ্যালয়ে সশরীরে কার্যক্রমে ফিরলেও আজ পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোন ব্যবস্থা নেয়নি।
তিনি আরও অভিযোগ করে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি পদপ্রার্থীর ছাত্রত্ব থাকার পরেও এবং নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকার পরবর্তীতে ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করার পরিবর্তে কালক্ষেপণ করছে। গঠনতন্ত্র মোতাবেক সভাপতি প্রার্থীর সদস্যপদ বৈধ হওয়া সত্ত্বেও অপর সভাপতি প্রার্থীকে বিনা প্রতিদ্বন্ধিতায় জেতাতে আমার ছাত্রত্ব শেষ হওয়ার জন্য নির্বাচনে দীর্ঘসূত্রিতা করছেন। গঠনতন্ত্র বিষয়ক অস্পষ্টতার বিষয় পরিষ্কার কিংবা কোনরকম পরিবর্তন, পরিমার্জন অবশ্যই চলমান নির্বাচনের পরে হওয়া উচিত। কারণ প্রতিটি প্রাক্রিয়া বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী হয়েছে।
তিনি বলেন, চলমান বিটিভিতে ডিবেটিং সোসাইটির টিম সহ অন্যান্য টিম গঠনে স্বেচ্ছাচারিতা করেছে সংগঠনের মডারেটর। সংগঠনে প্রভাব খাটিয়ে একটি পক্ষ সোসাইটির রুমে আমাদের বিতর্ক সংক্রান্ত কার্যক্রম বন্ধ করে রেখেছে। সোসাইটির রুমে বিতর্ক করতে গেলে আমাদের হুমকি দেয়া হয়। সংগঠনের মডারেটরকে অভিযোগ জানালে তিনি ব্যবস্থা নেন না। গুটিকয়েক সাবেক সিনিয়রদের অযাচিত প্রভাব বিস্তারের চেষ্টায় আমাদেও সংগঠন আজ হুমকির মুখে। বিগত নির্বাচনেও সাবেক সভাপতি শাকিল আহমেদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল অপু নির্বাচনের আগের রাতে সদরঘাট ভিআইপি লঞ্চ টার্মিনালের দ্বিতীয় তলায় একটি প্যানেলকে কোরআন শরীফ শপথ করায়। তাদের আধিপত্য ধরে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে আমরা নিরুপায়।
এসময় তারা আগামী ১০ মার্চের মধ্যে ডিবেটিং সোসাইটির নির্বাচন তারিখ ঘোষণা ও সকল প্রশাসনিক জটিলতা নিরসনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ডিবেটিং সোসাইটির সভাপতি পদপ্রার্থী হাসিবুল আলম সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী সারোয়ার হোসেন সোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী ময়না আক্তার, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী তৌফিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদপ্রার্থী শারমিন সুলতানা নিশি, অর্থ সম্পাদক পদপ্রার্থী এনামুল হক ইহাদ, দপ্তর সম্পাদক পদপ্রার্থী মাহাদী হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি
জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী
সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি
ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি
ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা
প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন
শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন
কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি
চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম
রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব
ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
Link Copied