প্রথম বাংলাদেশি হিসেবে নারী বিশ্বকাপে ফিফটি ফারজানার
ইতিহাসে এই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। তার দ্বিতীয় ম্যাচে এসে প্রথম মাইলফলক ছুঁল দলটি। প্রথম বাংলাদেশি হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপে ফিফটির দেখা পেয়েছেন ফারজানা হক। তার এই ফিফটিতে ভর করেই নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৪০ রানের পুঁজি পেয়েছে নিগার সুলতানার দল।
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে চার বার। তবে চার বার খেললেও ফিফটির দেখা পাননি বাংলাদেশি কোনো ব্যাটার। তবে ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এসেই সে মাইলফলকের দেখা পেয়ে যান ফারজানা।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে শুরু থেকেই ছিল বৃষ্টির আধিপত্য। যার ফলে খেলা ছোট হয়ে আসে ২৭ ওভারে।
বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে টসে জেতে নিউজিল্যান্ড। কন্ডিশনের সুবিধা নিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সোফি ডিভাইন।
ব্যাট করতে নেমে অবশ্য বাংলাদেশ শুরুটা দারুণই করেছিল। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে তুলে ফেলেছিল ৪২ রান, তাও আবার কোনো উইকেট না হারিয়েই। ওপেনার শারমিন সুলতানা ও ফারজানা হকের জুটিতে বাংলাদেশ পায় ৫৯ রান। শারমিন ৩৩ রান করে ফিরলে ভাঙে এই জুটি।
তবে অপরপ্রান্তে ফারজানা অন্য প্রান্তে ৬০ বলে ফিফটি তুলে নেন। তবে তিনি ফিরেছেন এরপরই। ৫২ রানে দুর্ভাগ্যজনক রান আউটে বিদায় নেন তিনি। ফ্রান্সেস ম্যাকাইয়ের সরাসরি থ্রোয়ে রান আউট হন ফারজানা। অপরপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে বড় পুঁজি আর পাওয়া সম্ভব হয়নি বাংলাদেশের। নির্ধারিত ২৭ ওভার খেলে বাংলাদেশ তুলেছে ১৪০ রান।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ