ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ১২:১১

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাও লড়াই করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শেষমেশ হেরেছে ৯ উইকেটের ব্যবধানে।

ডানেডিনে আজ দিনের শুরু থেকেই ছিল বৃষ্টি। যে কারণে খেলা বন্ধ ছিল প্রায় তিন ঘণ্টারও বেশি সময়। সেজন্যে ম্যাচের দৈর্ঘ্যও কমে গিয়েছিল অনেকটা। শুরুতে ধরা হয়েছিল ২৮ ওভার করে খেলবে দুই দল, পরে আরও এক ওভার কমানো হয় দৈর্ঘ্য, ম্যাচ নেমে আসে ২৭ ওভারে। 

টসে হারে বাংলাদেশ। একটু আগেই বৃষ্টি হয়েছে, আকাশও মেঘলা, কন্ডিশনের ফায়দা তুলতে নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। টসে হেরে ব্যাট করতে নামা নিগার সুলতানার দল অবশ্য শুরুটা দারুণই করেছিল। ওপেনার শারমিন সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি থেকেই আসে ৫৯ রান। পেসে স্বচ্ছন্দ বাংলাদেশের রানের গতিতে লাগাম টানেন নিউজিল্যান্ডের স্পিনাররা। 

নিউজিল্যান্ড দলে দ্বিতীয় ম্যাচের একমাত্র পরিবর্তন ফ্র্যান্সেস ম্যাকাইয়ের দ্বিতীয় বলেই ফেরেন শামিমা। এরপর অ্যামি স্যাটারথওয়েটের শিকার বনে যান নিগার ও রুমানা আহমেদ। এরপরই নিউজিল্যান্ড ম্যাচে ফিরে আসে। ম্যাকাই আর স্যাটারথওয়েটের ১১ ওভার থেকে বাংলাদেশ নিতে পেরেছে মোটে ৪৯ রান, হারিয়েছে ৪টি মূল্যবান উইকেট।

তবে ফারজানা একপাশ আগলে রেখেছিলেন। সোবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। তবে সেই জুটি ৭ ওভার টিকলেও রান আসেনি, কারণ শেষ দিকে বলের গতির হেরফের করে নিউজিল্যান্ড পেসাররা বেশ বিপাকে ফেলছিলেন দুই ব্যাটারকে। ইনিংসের ২২তম ওভারে ফেরেন সোবহানা। এতক্ষণ অনেকটা একাই লড়ে যাওয়া ফারজানা ফেরেন এক ওভার বাদেই। শেষ দিকে সালমা খাতুন, লতা মণ্ডলদের লড়াইয়ে বাংলাদেশ পায় ১৪০ রানের লড়াকু সংগ্রহ।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান