ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাঁঠালের সুগন্ধি চন্দনাইশের প্রতিটি ঘরে ঘরে


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ১১:৪৪

চট্টগ্রাম চন্দনাইশের পাহাড়ে পাহাড়ে কাঁঠালের আশাব্যঞ্জক ফলন হয়েছে। দামও ভালো থাকায় বাগানের মালিকদের মুখে হাসি ফুটিয়েছে এ কাঁঠাল। চন্দনাইশে  ইতিমধ্যে বেশকিছু বাগান মালিক কয়েক দফায় কাঁঠাল বিক্রির টাকাও হাতে পেয়েছে। উপজেলার পাহাড়ী এলাকা ধোপাছড়ি, লর্ট এলাহাবাদ, কাঞ্চননগর, হাশিমপুর, রায়জোয়ারা, লালুটিয়া, ছৈয়দাবাদ, জামিজুরী এসব এলাকায় প্রচুর কাঁঠাল হয়। তাছাড়া চন্দনাইশের সমতল এলাকায় গৃহস্থের বাড়ী-ভিটায়ও কাঁঠাল গাছে এবারে প্রচুর ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে কাঁঠালের ফলন আশাব্যঞ্জক কারণ হিসেবে বাগান মালিকেরা জানান, কালবৈশাখী না হওয়ায় কাঁঠালের ফলন ভাল হয়েছে। তাদের মতে অন্যান্য বছরে কালবৈশাখীর তান্ডবে বাগানের ছোট কাঁঠাল নষ্ট হত। ধোপাছড়ির বিভিন্ন পাহাড়ের টিলায় প্রচুর কাঁঠাল গাছ রয়েছে। এসব গাছে প্রচুর ফলন হয়েছে। কাঞ্চননগর ও লর্ট এলাহাবাদ সহ বিভিন্ন পাহাড়ী এলাকায় কাঁঠালের বাগান গুলিতে থোকায় থোকায় কাঁঠাল ধরেছে। পাহাড়ী এলাকায় উৎপাদিত এসব কাঁঠাল নৌকায় শ্রমিকদের কাঁদে করে দোহাজারী, রওশনহাট, খানহাট, বাদামতল এলাকার বাজারে এনে বিক্রি করা হচ্ছে। এসব এলাকা থেকে পাইকারী ব্যবসায়ীরা কাঁঠাল কিনে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রয় করছে। কাঁঠালের চাহিদা মেটাচ্ছে চন্দনাইশের এ পাহাড়ী এলাকা। বর্তমানে চন্দনাইশের পাহাড়ী এলাকার মধুফল কাঁঠাল ও আনারসের বাজারে সয়লাব রয়েছে। বাগান মালিক ও ক্রেতা উভয়ে মহা খুশিতে দিন অতিবাহিত করছে। সামান্য বৃষ্টি হলে কাঁঠালের প্রচুর চাহিদা থাকে বাজারে। দামও ভালো পাওয়া যায় বলে জানালেন বাগান মালিকেরা। এখন চন্দনাইশের প্রতিটি হাট-বাজারে কাঁঠাল ও আনারস বাজারে ভিড় পরিলক্ষিত দেখা যাচ্ছে। জাতীয় ফল হিসেবে কাঁঠাল শরীরের চাহিদা পূরণে সক্ষম হয়ে মানুষের রোগ প্রতিরোধ বিষয়ক কাজ করছে বলে বিশেষজ্ঞ ডাক্তারদের অভিমত। দেশীয় ফল হিসেবে এ মৌসুমে কাঁঠাল খেলে শরীরের গঠন এবং ত্বকে গ্লিস বাড়বে বলে বিশেষজ্ঞ ডাক্তাররা অভিমত ব্যক্ত করেছেন। তাই কাঁঠাল খাওয়ার প্রতি ঝুকে পড়েছে সাধারণ মানুষ। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ