ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে হরিজন সম্প্রদায়ের বিয়ের আনন্দ অনুষ্ঠানে সংঘর্ষে যুবক নিহত


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ১:৪৬

কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীর বিয়েবাড়িতে আনন্দ-উল্লাস করতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাহুল বাশফোর (১৮) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। নিহত যুবক গাইবান্ধা শহরের কাচারিবাজার এলাকার প্রদীপ বাশফোরের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর থানা পুৃলিশ সেখানে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, জেলা শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে সুমন হরিজনের মেয়ে অন্তরা রানী (১৬) বাশফোরের সাথে গাইবান্ধা জেলা সদরের কাচারিপাড়া এলাকার স্বপন বাশফোরের ছেলে শিল্প পুলিশে চাকরিরত রনি বাশফোরের বিয়ের আয়োজন চলছিল। রোববার রাতে বিয়ে অনুষ্ঠিত হলেও সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কন্যা বিদায়ের সময় উভয়পক্ষের লোকজন মদ্যপানসহ আনন্দ-উৎসব করছিল। এ সময় একজনের গায়ে ধাক্কা লাগা ও কথা কাটাকাটির জেরে রাহুল বাশফোর নামে বরপক্ষের এক যুবককে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। এরপর তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে আরো ৩ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধা হরিজন সম্প্রদায় কমিটির সভাপতি কীর্তন বাশফোর জানান, রাহুল বাশফোর নামে বরযাত্রীর এক যুবকের বুকের বা পাশে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গাইবান্ধা থেকে রোববার ১০টি মাইক্রোবাসে চড়ে ১৫০ জন বরযাত্রী বিয়েতে আসেন। সোমবার সকালে বিয়ে শেষে বিদায় অনুষ্ঠানে নাচ-গান করার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন মারা যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন