ফেনীর আলোকদিয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্র আহত
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়ায় বখাটের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম জয় নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। রোববার (৬ মার্চ) সকালে শহরের সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জয়কে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের মা নাসিমা বেগম বাদী হয়ে বখাটে জাহিদুল ইসলাম জুলহাসসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফেনী মডেল থানায় এজাহার দায়ের করেছেন।
এজহারের বিবরণে জানা যায়, আসামি জুলহাস একই বাড়ির মো. হানিফের ছেলে। জয়ের সাথে বখাটে জুলহাসের পূর্ব রিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে রোববার সকালে শহরের সহদেবপুর সংলগ্ন গোপাল সেলুনের সামনে উভয়ের মধ্যে তর্কের এক পর্যায়ে আসামি জুলহাস সেলুন দোকান থেকে কাঁচি ও পরিকল্পিতভাবে হাতে থাকা ছুরি দিয়ে মারাত্মক আহত করে। পরে আশপাশের লোকজনের শোর-চিৎকারে আসামিরা পালিয়ে যায়। তারা জয়কে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে জয়ের অবস্থা আশঙ্কাজনক। তার কাঁধ, হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের মারাত্মক জখম রয়েছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে, আসামিদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ