ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ৩:৩
সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এতে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এসএম কামরুজ্জামান প্রমুখ।
 
এর আগে  ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। পরে রচনা, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শন করা হয়।
 
অপরদিকে ফুলছড়ি উপজেলা যুবলীগের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সহ-সভাপতি ও সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবার, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ। এর ‍আগে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার