ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা
গাজীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। জাতীয় এ দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, পুলিশ কমিশনার লুৎফুল কবির, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে ভাওয়াল সম্মেলন কক্ষে অনলাইনে যুক্ত হয়ে ঐতিহসিক ৭ মার্চের কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠান শেষে নাট মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার জাকির হাসান প্রমুখ।
আলোচনা সভায় গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. রিনা পারভীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / জামান
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
Link Copied