ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

এক বছর ধরে কবরস্থানে বসবাস করছে তিনটি পরিবার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ৪:৪১

এক বছর ধরে কবরস্থানে বসবাস করছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ পৌর এলাকার ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের তিনটি পরিবার। সরেজমিন দেখা যায়, রায়গঞ্জ পৌর এলাকার বাসুড়িয়া গ্রামের হযরত আলী, সোবাহান শেখ, হাসিনুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে প্রায় এক বছর ধরে ক্ষুদ্র বাসুরিয়া কবরস্থানে বসবাস করছেন।

কবরস্থানে বসবাস করা তিনটি পরিবারের সদস্যরা জানান, নিজেদের থাকার জায়গা ও অর্থ না থাকায় ‍এক বছর ধরে কেন্দ্রীয় কবরস্থানে ঝুপড়িঘর তৈরি করে মানবেতর জীবনযাপন করছেন তারা। টিন আর পলিথিনের কাগজ দিয়ে কবরস্থানে ঝুপড়িঘর তৈরি করে নানা আতংকে বসবাস করছে পরিবারগুলো।

কবরস্থানে বসবাস করা গৃহহীন হযরত আলীর মাদ্রাসা পড়ুয়া ছেলে জানান, মানুষ মরে গেলে তাকে রাখা হয় কবরস্থানে আর আমরা বেঁচে থেকেও কবরস্থানে পোকামাকড়, শিয়াল, কুকুরের আতংক নিয়ে বসবাস করছি। আমাদের ঘরে নেই বিদ্যুৎ, নেই পান করার মতো নিরাপদ পানির ব্যবস্থা। অন্যের বাড়ি থেকে পানি এনে পান করতে হয় আমাদের।

সারাদেশের মতো গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণের লক্ষ্যে রায়গঞ্জে শতভাগ দুর্নীতিমুক্ত ঘর নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।কবরস্থানে বসবাস করা তিনটি পরিবারের কথা জানা ছিল না বলে জানান রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল। তিনি বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি দ্রুত তদন্তপূবর্ক তিনটি গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি