নড়াইলে জেলা পুলিশের আয়োজনে নারী দিবস পালিত
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে জেলা পুলিশের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের মুচিরপোল এলাকা থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার নড়াইল প্রবীর কুমার রায় (পিপিএম বার) ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, সদর পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার এসএম কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পুলিশের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
Link Copied