ড্রয়ের দিকেই এগোচ্ছে ফাইনাল টেস্ট!
বৃষ্টির কারণে প্রথম দিনের পুরোটাই ভেস্তে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল নির্ধারিত সময়েই। তবুও সম্পূর্ণ খেলা চালানো গেল না। আলোক স্বল্পতায় কার্যত ভেস্তে গেছে তৃতীয় সেশনের খেলাও। তার আগেও বার বার খেলা বন্ধ করে দিতে হয়েছে। যদিও বৃষ্টির দেখা মেলেনি শনিবার। যাতে নিষ্ফল ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছে রোজবোল টেস্ট।
এদিন টস জিতে ফিল্ডিং নেন কেন উইলিয়ামসন। তারপরেই জানিয়ে দেন, তাঁর দলে থাকছেন চার বোলার এবং একজন অলরাউন্ডার। অর্থাৎ ভারত নিজেদের প্রথম একাদশে দুই স্পিনারকে রাখলেও সম্ভবত আবহাওয়ার কথা ভেবেই দলে কোনও স্পিনার রাখার সিদ্ধান্ত নেয়নি নিউজিল্যান্ড।
তাদের সে সিদ্ধান্তটা যে পুরোপুরি নিখুঁত, এমনটা বলা যাচ্ছে না। প্রথম ঘণ্টায় কোনও সমস্যা ছাড়াই ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদিকে খেলে দেন রোহিত শর্মা এবং শুভমন গিল। এর পরে বল বেশি সুইং করতে শুরু করে। যাতে পরপর খোঁচা দিয়ে ফিরে যান রোহিত (৩৪) এবং শুভমন (২৮)।
আচমকা দুটি উইকেট হারিয়ে কিছুটা বিপদেই পড়েছিল বটে ভারত। তবে চেতেশ্বর পূজারাকে নিয়ে সে ধাক্কা সামলে দেন অধিনায়ক বিরাট কোহলী। কিউই গতিময় পেসারদের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব নিয়েছিলেন দু’জনেই। কিন্তু বোল্টের বলে আচমকাই ফাঁদে পড়ে এলবিডব্লিউ হয়ে যান পূজারা (৫৪ বলে ৮ রান)।
এমনই প্রতিকূল পরিস্থিতিতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ভারত যখন ধুঁকছে, তখনই কোহলীর সঙ্গে জুটি বাঁধেন অজিঙ্কা রাহানে। দু’জনে মিলে চতুর্থ উইকেটে এখনও পর্যন্ত ৫৮ রান তুলে অবিছিন্ন রয়েছেন। ভারত অধিনায়ক ৪৪ রানে এবং রাহানে ২৯ রানে অপরাজিত। যাতে ৩ উইকেট হারানো ভারতের সংগ্রহ ১৪৬।
আজ তৃতীয় দিনে এই অবস্থায় থেকে কিউই বোলারদের মোকাবেলা করবে ভারত। নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন, নেইল ওয়াগনর ও ট্রেন্ট বোল্ট একটি করে উইকেট দখল করেছেন।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ