ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে চাচার দায়ের কোপে ভাতিজির মৃত্যু


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ১:৫৪
মাদারীপুরের শিবচরে চাচা জামাল হোসেনের (২২) দায়ের কোপে ১০ মাস বয়সী ভাতিজি আয়শা আক্তারের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে পাঁচ্চর এলাকার হোগলার মাঠে ঘটনাটি ঘটে। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। মঙ্গলবার (৮ মার্চ) শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে শিবচর থানা পুলিশ।
 
শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হোগলার মাঠ এলাকার আলেম হোসেনের ছোট ভাই বাড়ির উঠানে বসে বাঁশ কাটছিল। এ সময় ভাবির সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। আকস্মিক সে তার ভাবিকে দা দিয়ে কোপ মারে। তখন কোলে থাকা শিশু আয়েশার গায়ে কোপটি লাগলে শিশুটি গুরুতর আহত হয়। তখনই ফরিদপুর মেডিকেলে নেয়া হলে রাতে তার মৃত্যু ঘটে।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে বড় ভাবিকে আঘাত করতে গিয়ে তার কোলে থাকা শিশুটির আঘাত লাগে। স্থানীয়ভাবে জানতে পেরেছি ছেলেটি মাদকাসক্ত। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত