ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় নারী দিবস পালিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ২:৩৬
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি নানান আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে। নারীর অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। কুষ্টিয়ায় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে ও জেলা পুলিশের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
 
আজ সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পুলিশ লাইনসে ফিরে আলোচনা সভায় যোগ দেয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল ৫ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। 
 
পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি দিলরুবা আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বাংলার নারী সমাজ সারাজীবন কৃতজ্ঞ থাকবে। পিতার পাশে মায়ের নাম বাধ্যতামূলক, বিনামূল্যে নারী শিক্ষা, সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানের প্রধান হতে নারীদের কোনো বাধা না হওয়ার সকল দিগন্ত উন্মোচন করেছেন তিনি।
 
তিনি আরো বলেন, বাঙালি নারীরা আকাশে উড়বে, মহাকাশে যাবে স্বপ্নেও ভাবেনি। অথচ বর্তমান সরকারের সময় এটি এখন চরম বাস্তবতা। 
 
পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি দিলরুবা আলম বলেন, আজ সময় এসেছে নারী জাগরণের। নারীরা এখন তাদের যোগ্যতা, মেধা ও মননের শতভাগ প্রমাণ করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি নারীদের মুক্তির রূপকার, নারী স্বাধীনতার অগ্রদূত।
 
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নারীদের মুক্তির জন্য, কল্যাণের জন্য যা যা করেছেন আমরা নারী সমাজ জীবন দিয়েও এই ঋণ শোধ করতে পারব না। নারীরা সকল ক্ষেত্রে আজ সফলতার চরম শিখরে। অথচ এই নারীরা একদিন ঘরে ও বাইরে চরম উপেক্ষিত, লাঞ্ছিত এবং বঞ্চিত ছিল।
 
সভা পরিচালনা করেন ইন্সপেক্টর রেশমা।
 
এসময়  উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। পুনাকের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ অতিরিক্ত পুলিশ সুপার পত্নী খাইরুন্নেছা, নারী চিকিৎসক ডাঃ আসমা জাহান লিজা, নারী লেখক ও কবি আলম আরা জুঁই, বিএফইউজে’র সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, নারী সংগঠক, মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া