ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে মাইক্রোবাস ছিনতাই ও ড্রাইভার হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৮-৩-২০২২ রাত ১০:২১
কুড়িগ্রামে মাইক্রোবাস ছিনতাই ও এর ড্রাইভারকে হত্যার দায়ে মাহাম্মদ হোসেন ওরফে পারভেজ (২৭) এবং তৌহিদুল ইসলাম (৩২) নামে দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাদের প্রত্যেককে আরো ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে এ আদেশ প্রদান করেন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো.আব্দুল মান্নান।মামলার এজাহার সুত্রে জানা যায়,জামালপুর জেলার ইসলামপুর উপজেলার শশারিয়া খানপাড়া এলাকার বাদশা খানের ছেলে শহিদুর রহমান ঢাকার দক্ষিণ খান মধ্যপাড়া জামতলা এলাকার 
তৈয়বুর রহমানের একটি মাইক্রোবাস চালাতেন। গত ২০০৯ সালের ২৯ জুন মালিকের মাধ্যমে রংপুর যাওয়ার কথা বলে মাইক্রোবাস ভাড়া নেন আসামীরা।পরে চালক শহিদার রহমানকে হত্যা করে আসামীরা জেলার উলিপুর উপজেলার কাজলডাঙ্গা এলাকায় মরদেহ ফেলে চলে যান। এরপর ৩০ জুন রাতে কুড়িগ্রাম জেলা শহর হয়ে পালানোর সময় কলেজ মোড় এলাকায় পুলিশ রবিউল ইসলাম ও মাহাম্মদ হোসেন ওরফে পারভেজকে আটক করে।এসময় তৌহিদুল ইসলাম পালিয়ে যান।এ অবস্থায় গাড়িতে থাকা শহিদুর রহমানের ড্রাইভিং লাইসেন্স থেকে পাওয়া ঠিকানায় খবর দিলে নিহত চালকের স্বজনরা এসে তার লাশ শনাক্ত করেন।এরপর ওই বছরের জুলাই মাসের ১তারিখ নিহতের ভাই ছাইদুর রহমান খান বাদী হয়ে ৩জনকে আসামী করে উলিপুর থানায় মামলা দায়ের করেন।এরপরে দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে মাহাম্মদ হোসেন ওরফে পারভেজ এবং তৌহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন আদালত।এছাড়া আসামী রবিউল ইসলামের বিরম্নদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।আসামী মাহাম্মদ হোসেন ওরফে পারভেজ রংপুর শহরের নিউ শালবন এলাকার মোস্ত্মফা হোসেনের ছেলে এবং তৌহিদুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শালটি গোপালপুর এলাকার মো. মোস্ত্মফার ছেলে বলে জানা গেছে। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন