ফুলছড়িতে শিশু সিনথীকে ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড
গাইবান্ধার ফুলছড়িতে ধর্ষণ ও হত্যা মামলার রায়ে মাজেদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর বিচারক কে এম শহীদ আহম্মেদ এ সাজা দেন। এছাড়া মামলার অপর তিন আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর রাষ্ট্রপক্ষের কৌশলী শাহীন গুলশান নাহার রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমৃত্যু কারাদণ্ড ও জারমানা ছাড়াও আলামত গোপন এবং মিথ্যা সাক্ষ্য দেয়ার অপরাধে দণ্ডবিধির ২০১ ধারায় মাজেদুলকে আরো পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া জরিমানার টাকার মধ্যে ৫০ হাজার সরকারি কোষাগারে এবং ৫০ হাজার টাকা মামলার বাদী পাবেন বলে আদেশ দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউসি গ্রামের সেলিম মিয়ার শিশুকন্যা সিনথী আক্তারকে (৭) ২০১৭ সালের ৩১ আগস্ট একই গ্রামের সায়দার রহমানের ছেলে মাজেদুল ইসলাম অপহরণ করে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশের পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। অনেক খোঁজাখুঁজির পর ১ সেপ্টেম্বর ওই পুকুর থেকে শিশু সিনথীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা সেলিম মিয়া বাদী হয়ে ফুলছড়ি থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাজেদুলসহ চারজনকে আসামি করা হয়। সাক্ষ্যপ্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় মাজেদুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং আরো পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়।
খালাস পাওয়া তিনজন হলেন- একই গ্রামের আহসান হাবিব (১৯), আকরাম মিয়া (১৮) এবং সেতারা বেগম (৪৮)। তাদের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করে আদালত।
আসামিপক্ষে সরকার নিযুক্ত আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আসামিপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ। তারা উচ্চ আদালতে আপিল করবে।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ