আশুলিয়ার কাঠগড়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকার প্রায় দুই কিলোমিটারজুড়ে ৩-৪শ’ বাসা-বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপসহ বেশকিছু রাইজার জব্দ করা হয়।
এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কোম্পানির ব্যবস্থাপক আবু সায়েম মো. সাদত হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, বিভিন্ন সময় সাভার-আশুলিয়ার একাধিক জায়গায় অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হলেও কিছুদিন যেতে না যেতেই এলাকার দুষ্কৃতকারীরা রাতের আঁধারে পুনরায় অবৈধ সংযোগ দেয়। তিতাস কর্তৃপক্ষ এ খবর পেলে সংযোগকৃত অবৈধ লাইন বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করে। এবারও কাঠগড়া মসজিদের পাশ থেকে কাঠগড়া পশ্চিম পাড়া পালোয়ান বাড়ির রোডে তিন শতাধিক বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেলসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার