ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরে কুষ্ঠ রোগ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৯-৩-২০২২ বিকাল ৫:৩৬
গাজীপুর সিভিল সার্জন ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে কুষ্ঠ রোগ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাজীপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেকনিক্যাল সাপোর্ট অফিসার সমুয়েল সরকার েএবং ফিল্ড ফ্যাসালিটেটর রফিকুল ইসলাম।
 
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদুল হকের সভাপতিত্বে কর্মশালায় গাজীপুর প্রেসক্লাবের সধারণ সম্পাদক রাহিম সরকার, সৈয়দ মোকছেদুল আলম লিটন, কাজী মোাসাদ্দেক হোসেন, মো. আবিদ হোসেন বুলবুল, এম এ ফরিদ, মো. সাদেক আলী, আফজাল হোসেন, মো. হোসেন খান, আশজাদ রসুল সিরাজী উপস্থিত ছিলেন।
 
কর্মশালায় বক্তারা জানান, কুষ্ঠ রোগ কোনো পাপ নয়। কুষ্ঠ রোগীও কোনো অপরাধী নন। অন্য অনেক রোগের মতো এটিও একটি জীবাণুবাহিত রোগ।
 
বক্তারা আরো জানান, 'মাইক্রো ব্যাক্টেরিয়াম লেপ্রি’ নামক জীবাণু দ্বারা এই রোগের সংক্রমণ ঘটে। আক্রান্ত রোগীর হাঁচি, সর্দি-কাশি বা অন্যান্য শ্বাসনালী ক্ষরিত পদার্থের মাধ্যমে সংক্রমণ ছড়ায়। সংক্রমণ ঘটলে প্রথমে চামড়ায় প্রভাব দেখা যায়। রোগীর শরীরে তামাটে, ফ্যাকাশে অসাড় দাগ দেখা যায়। কিন্তু চামড়ায় দাগ হলেও এই রোগের আসল ক্ষতি হয় স্নায়ুতে। তখন অঙ্গহানি বা শরীরে বিকৃতি হতে পারে। জীবাণু শরীরে প্রবেশ ও তার প্রকাশের মধ্যে কমপক্ষে চার-পাঁচ বছর সময় লাগে।

এমএসএম / জামান

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা