দ. আফ্রিকায় ‘ভালো খেলা’ নয়, শুধুমাত্র জয়ই লক্ষ্য তামিমের
‘ভালো খেলতে চাই’ বড় কোনো দলের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের আগে এই ছিল বাংলাদেশ ক্রিকেট দলের গৎবাঁধা বুলি। এই বছর কয়েক আগেও সংবাদ সম্মেলনে এমন কিছু বলাটা যেন ছিল বাংলাদেশ ক্রিকেট দলের সংস্কৃতি। তবে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাইলেন। জানালেন দক্ষিণ আফ্রিকায় জয়ের লক্ষ্য নিয়েই যাবে দল।
সাকিব ইস্যু এখনো আলোচনায়। তাকে আদৌ পাওয়া যাবে কি-না, তা নিয়েও আছে ধোঁয়াশা। তাই বলে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় এগিয়ে আসাটা থেমে নেই। তামিমদের মনোযোগ তাই এখন পুরোপুরি মাঠেই। অনুশীলনে ঘাম ঝরাচ্ছে দল।
এরই এক ফাঁকে আজ বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তামিম। জানালেন দক্ষিন আফ্রিকা সফরে দলের লক্ষ্য। সে লক্ষ্য জানাতে গিয়ে আগে একটা বিষয় পরিষ্কার করে রাখলেন যে, দলের অবস্থান এখন আর ‘ভালো খেলার’ লক্ষ্য নিয়ে দেশ ছাড়াতে আটকে নেই। সাফ বলে রাখলেন, জিততে চান।
তামিমের ভাষ্য, ‘দেখুন, ওয়ানডে ক্রিকেটে আমরা এমন একপর্যায়ে আছি, জেতা ছাড়া অন্য কিছু বলাটা আমার উচিত হবে না। অবশ্যই জেতার লক্ষ্য নিয়েই আমরা যাব। আবার এটাও সত্য, কাজটা কঠিন। ওখানে আমাদের রেকর্ডও তেমন ভালো না। কিন্তু রেকর্ড বিষয়টাই এমন, যেকোনো মুহূর্তেই তা পাল্টে যেতে পারে। এটার দারুণ উদাহরণ ছিল, নিউজিল্যান্ডে টেস্ট, যেখানে আমরা কোনো সংস্করণে ভালো খেললেও তা পাল্টাতে পেরেছি।’
তামিম আরও যোগ করলেন, ‘এটা না যে আমি কখনো বলে যাব, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই—১০ বছর আগে হয়তো যেটা বলতাম। না, আমি অবশ্যই জিততে চাই ওখানে। সে জন্য যা যা করার দরকার করব। এরপর ফল পক্ষে এলে খুব ভালো, না হলে আমরা আরও কঠোর পরিশ্রম করব।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে এ পর্যন্ত সব মিলিয়ে ১৯ ম্যাচ খেলে জয়শূন্য বাংলাদেশ। নিকট অতীতে যে সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ, সে সিরিজেও হয়েছে ধবলধোলাই। এমন অতীত মোটেও আশাজাগানিয়া নয়। তবে তামিম অনুপ্রেরণা নিচ্ছেন বাংলাদেশের সবশেষ অ্যাওয়ে সিরিজ থেকে। নিউজিল্যান্ডের মাটিতে তাদের টেস্টে হারিয়ে যে ইতিহাস গড়েছিল বাংলাদেশ!
তামিম অনুপ্রেরণা নিচ্ছেন সেই সফর থেকেই। বললেন, ‘জিততে পারে, এটা কিন্তু আমরা বিভিন্ন সংস্করণে প্রমাণ করছি। নিউজিল্যান্ডের কথাই ধরুন, ৩০-৩২টা ম্যাচ আমরা জিততে পারিনি। কিন্তু ওই দলটা কিন্তু এটা পাল্টেছে। আশা করি, এই দলটাও (দক্ষিণ আফ্রিকায়) তা পাল্টাতে পারবে। আমি আমার দল নিয়ে একটা বিষয় বলতে পারি, সবাই বিশ্বাস করে আমরা ভালো করতে পারব।’
এমএসএম / এমএসএম
সিপিএলে পা রেখেই সফল মিরাজ, সাকিব–তামিমরা কী করেছেন?
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়