ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে পুরুষদের রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৯-৩-২০২২ বিকাল ৬:৭

‘পুরুষ আমি, ঘরের কাজ আমিও করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কোনাবাড়ীতে কেয়ার বাংলাদেশের উদ্যোগে প্রহরী : কমবেটিং ইনটিমেট পার্টনার ভায়োলেন্স ইন বাংলাদেশ ইন দ্য কনটেক্স অব কোভিড-১৯ প্রজেক্টের আয়োজনে পুরুষদের অংশগ্রহণে রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) বিকেলে কোনাবাড়ীর জরুন এলাকায় কাউসার আহম্মেদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করে কেয়ার বাংলাদেশ। 

উক্ত রান্না প্রতিযোগীতায় ৭ জন পুরুষ অংশগ্রহণ করেন। এরমধ্যে আইয়ুব আলী ৪৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন। রফিকুল ইসলাম পান ৪২ এবং সুজন ৩৯ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।

কেয়ার বাংলাদেশের কমিউনিটি ফ্যাসিলিটেটর আজহারুল ইসলামের সঞ্চালনায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শেখ আক্কাস আলী।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কাউসার আহম্মেদ, কেয়ার বাংলাদেশের সাইকো সোশ্যাল কাউন্সিলর বিপাশা ধর, সংরক্ষিত কাউন্সিলর বেনু বারেক, কোনাবাড়ী থানা কৃষক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মুন্না, কোনাবাড়ী থানা যুব মহিলা লীগের সভাপতি কামরুন্নাহার মুন্নীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 
 
বিপাশা ধর বলেন, আজকের এই আয়োজনটি মূলত কাজের বিভাজন বিষয়ে সমাজের যে প্রচলিত ভুল ধারণা আছে তা পরিবর্তন করে পারিবারিক কাজে পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করে নারীর কাজের মূল্যায়ন করা। পুরুষালী আচরণ, মূল্যবোধ এবং বিশ্বাস কিভাবে মর্যাদাপূর্ণ পারিবারিক সম্পর্ক তৈরিতে বাধা দেয়, অংশগ্রহণকারী এবং দর্শকরা তা উপলব্ধি করবেন এবং ইতিবাচক পরিবর্তনের জন্য পদক্ষেপ নেবেন।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার