ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বাজার নিয়ন্ত্রনে মাঠে প্রশাসন

দোকান বন্ধ করে ব্যসায়ীদের পলায়ন


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৯-৩-২০২২ বিকাল ৭:৪৪

হাটবারে হটাৎ বাজার নিয়ন্ত্রণে মাঠে নামে প্রশাসন। এমন খবর পেয়ে বাজারে ক্রেতাদের যথেষ্ট ভিড় থাকা সত্ত্বেও দোকান বন্ধ করে পালিয়ে যান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কলেজ বাজারের অধিকাংশ মুদি ব্যবসায়ী। এ সময় দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সরেজমিন দেখা যায়, বুধবার (৯ মার্চ) বিকেলে কলেজ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক। এ সময় বাজার সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেল বেশি দামে বিক্রির দায়ে ব্যবসায়ী ফারুক হোসেনকে ২ হাজার এবং আব্দুল জলিলকে ২ হাজারসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তারা দোকানে সয়াবিন তেল অল্প পরিমাণে রেখে গোডাউনে বিপুল পরিমাণ মজুদ রেখে বেশি দামে বিক্রি করে আসছিল বলে আদালত জানিয়েছে। অভিযান পরিচালনার সময় অপরদিকের অধিকাংশ দোকান বন্ধ করে পালিয়ে যান এবং অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত ফিরে গেলে আবারো সব দোকান খুলে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। 

বাজার করতে আসা দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি বলেন, এ যেন চোর-পুলিশ খেলা। প্রশাসন এলে পালিয়ে যায়, চলে গেলে আবার দোকান খোলা। প্রতিটি দোকানদার ইচ্ছামতো দামে সয়াবিন তেল বিক্রি করছে। কেজিতে ১৮০ আবার কেউ ১৮৫ থেকে ১৯০ এমনকি সুযোগ বুঝে ২০০ টাকাও বিক্রি করছে। আমরা নিম্নআয়ের মানুষ হওয়ায় চরম বিপাকে পড়েছি।

দোকান বন্ধ করে পালানোর বিষয়ে ব্যবসায়ী মাহমুদ বলেন, আমরা অল্প করে সয়াবিন তেল নিয়ে এসে বিক্রি করি। যেহেতু সয়াবিন তেল নিয়ে বাজারে অস্থিরতা চলছে, তাই প্রশাসনের ভয়ে আতঙ্কে দোকান বন্ধ রেখে সরে যাই।

সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক বলেন, বাজার নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে রয়েছি। গোডাউনে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রেখে সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্য‍াহত থাকবে। 

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ