শ্রীমঙ্গলে সয়াবিন তেলের গোপন গোডাউনে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা আদায়
শ্রীমঙ্গলে আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্যপণ্য সামগ্রী মজুদ ও সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীর গোপন গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার।
অভিযানে শহরের পুরান বাজারের রিপন ট্রেডার্স নামক দোকানকে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় ১ লাখ টাকা ও পাপন এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় এসিল্যান্ড নেছার আহমদ ও ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আসন্ন রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এরকম অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি
রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড
কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা
টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে
চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ
মানববন্ধনের পর ইসলামপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড