কমলগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার
কমলগঞ্জের শমসেরনগরের কেছুলুটি গ্রামে নিখোঁজের দুই ঘণ্টা পর বসতঘরের পেছনের একটি গর্তে মিলল ফাতেমা জান্নাত মৌ (৬) নামে এক শিশুর ক্ষতবিক্ষত গলাকাটা লাশ। বুধবার (৯ মার্চ) বিকেল ৫টায় নিখোঁজের পর সন্ধ্যা ৭টার দিকে বসতঘরের পেছনের গর্তে মেলে শিশুটির রক্তাক্ত মৃতদেহ। রাতেই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মৌ কমলগঞ্জের শমসেরনগরের কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। সে কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
নিহত শিশুর বাবা ফরিদ মিয়া জানান, বুধবার বিকেল ৫টা থেকে তার মেয়ে মৌকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে বসতঘরের পেছনের একটি গর্তে তার গলাকাটা ও পেট ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন। পরে ঘটনাটি পুলিশকে জানালে রাত ৯টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের কাছে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলছাত্রী শিশুটিকে গলাকেটে এবং পেট কেটে নারীভুড়ি ক্ষতবিক্ষত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied