লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরো ৭৪ বাংলাদেশি
লিবিয়ার ৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক আরো ৭৪ জন বাংলাদেশি বৃহস্পতিবার (১০ মার্চ) দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা অফিসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লিবিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে দ্বিতীয় দফায় ৭৪ জন বাংলাদেশি সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।
বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টায় লিবিয়ার ৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মধ্য থেকে দ্বিতীয় পর্যায়ে আরো ৭৪ জন বাংলাদেশিকে আইওএমর সহায়তায় দেশে পাঠানো সম্ভব হয়েছে। আইওএমর ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে বুধবার বিকেলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশিদের বিদায় জানান। এ সময় তিনি ফ্লাইটটি পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে গত ৩ মার্চ প্রথম পর্যায়ে লিবিয়ার৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক ১১৪ জন বাংলাদেশি দেশে ফেরত আসেন।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন